ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শসা নাকি গোলাপ জল-রোদে পোড়া ত্বকে কোনটা বেশি উপকারী?

আকাশ নিউজ ডেস্ক:

তীব্র রোদে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। এ সময় অনেকেই ত্বকের যত্নে ফেস মিস্ট, টোনার, সানস্ক্রিনের মতো পণ্য ব্যবহার করেন। কেউ কেউ ঘরোয়া উপাদান হিসেবে গোলাপ জল আর শসা ব্যবহার করেন। দুটি উপাদানই ত্বকের জন্য উপকারী। তবে রোদে পোড়া দাগ দূর করতে কোনটি বেশি কার্যকর তা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ‘এই সময়ে’র এক প্রতিবেদনে।

গোলাপ জলের ব্যবহার:
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোলাপ জলের তুলনা নেই। এটি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। নিয়মিত গোলাপ জল মাখলে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে। এর ফলে ত্বক তৈলাক্ত বা শুষ্ক হয়ে ওঠে না, টানটানও থাকে। ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে গোলাপ জল।

শসার রসের ব্যবহার:
গরমের দিনে ত্বকে স্বস্তি দেয় শসার রস। এতে থাকা কুলিং এজেন্ট মুহূর্তের মধ্যে ত্বককে সতেজ করে তোলে। ত্বকের জ্বালা ভাব কমিয়ে শীতলতা এনে দেয়। এর পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখে শসা। এ ছাড়া শসায় থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়। এই প্রাকৃতিক উপাদানটি সংবেদনশীল কিংবা শুষ্ক, যে কোনও ত্বকে ব্যবহার করা যায়।

শসা নাকি গোলাপ জল?
শসা এবং গোলাপ জল দুটোই ত্বকের জন্যে উপকারী। তবে সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানাটা জরুরি। রোদ ত্বক পুড়ে গেলে বাড়ি ফিরেই শসার রস লাগাতে পারেন। এতে ত্বকের জ্বালা-পোড়া বা চুলকানি কমবে। ত্বকে আরাম লাগবে।

তবে দৈনিক রূপচর্চায় গোলাপ জল রাখতে পারেন। টোনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। নিয়মিত গোলাপ জল ব্যবহারে ত্বক পরিষ্কার এবং সুস্থ থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শসা নাকি গোলাপ জল-রোদে পোড়া ত্বকে কোনটা বেশি উপকারী?

আপডেট সময় ১১:১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬