ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানিলার উদ্দেশে ঢাকা ত্যাগ এলজিআরডি মন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ম্যানিলা’য় অনুষ্ঠিতব্য সিরডাপ-এর পরিচালনা পর্ষদের ২৩তম এবং নির্বাহী কমিটির ৩১তম সভায় যোগদান করবেন।

সিরডাপ-এর পরিচালনা পর্ষদের সদস্য দেশসমূহ এ সভায় অংশগ্রহণ করবে। আগামী ১৩ অক্টোবর সভাসমূহ অনুষ্ঠিত হবে। সভায় সদস্য দেশসমূহের দারিদ্র্য দূরীকরণে গত বছরে গৃহীত কর্মকা-ের সফলতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ করার কথা রয়েছে।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম।
খন্দকার মোশাররফ হোসেন আগামী ১৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানিলার উদ্দেশে ঢাকা ত্যাগ এলজিআরডি মন্ত্রীর

আপডেট সময় ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭