ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকায় আঙ্গুর বাগানে ভয়াবহ দাবানলের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫শ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।

নাপা, সোনোমা এবং ইউবা কাউন্টির প্রায় ২০ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। কিছু কিছু রাজ্যে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। বহু মানুষ আহত ও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যায়নি।ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওই ঘোষণায় বলা হয়েছে, আগুনের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দাবানল হাজার হাজার মানুষ এবং বাড়ি-ঘরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে সোনোমা কাউন্টিতে সাতজনের মৃত্যু হয়েছে। অপরদিকে নাপা কাউন্টিতে দু’জন এবং মেনডিাসিনো কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে। আগুনের কারণে কয়েক হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সরকার দমকল বাহিনীকে জরুরি ভিত্তিতে এ বন্য আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে। সরকারের মতে, দাবানল ধ্বংসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং আরো এক হাজারেরও বেশি ঘর-বাড়ির জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। পুড়ে যাওয়া দেড় হাজার বাড়ির বাসিন্দাদের পুনর্বাসনও জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু

আপডেট সময় ০১:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭