ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

আইএসইউ ও মালয়েশিয়ার এশিয়া-ই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মালয়েশিয়ার এশিয়া-ই ইউনিভার্সিটির (এইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ অংশীদারত্বের আওতায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও একাডেমিক সহযোগিতা জোরদার করা হবে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার আইএসইউর মহাখালী ক্যাম্পাসে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান ও ‘উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ। গেস্ট অব অনার হিসেবে ছিলেন এশিয়া-ই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ও সহযোগী অধ্যাপক ড. নরলিনা বিনতি কামুদিন এবং স্কুল অব গ্র্যাজুয়েট স্টাডিজের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. সুয়া লি লি।

আইএসইউর সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনসের (সিআরডিপি) আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। এছাড়া আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাকিকুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউর রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, সিআরডিপির পরিচালক মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে এশিয়া-ই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ড. নরলিনা বিনতি কামুদিন বলেন, ‘এ সহযোগিতা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে আইএসইউর অবস্থানকে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ সংবাদ বিজ্ঞপ্তি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

আইএসইউ ও মালয়েশিয়ার এশিয়া-ই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০৯:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬