ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সারাদেশে একটি দল জনগণকে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সারাদেশে জনগণকে প্রতারণা করছে। তারা মামলা বাণিজ্য করেছে এবং এখন ভোটের বিনিময়ে মামলা তুলে নেওয়ার কথা বলছে, যা স্পষ্ট প্রতারণা।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পেট্রল পাম্প চত্বরে জুলাই চেতনা বাস্তবায়ন, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আয়োজিত নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। ৫ আগস্টের আগে ফ্যাসিবাদী আমলে দেশের যে পরিস্থিতি ছিল, তা আর কেউ দেখতে চায় না। তিনি সব রাজনৈতিক মতের মানুষকে ‘শাপলা কলি’ প্রতীকের নেতৃত্বে নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শাপলা কলি সবার সঙ্গে ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

তিনি বলেন, এই নির্বাচনের সঙ্গে গণভোটও জড়িত। জনগণকে বিচার-বিশ্লেষণ করে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী সরকার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, দলের সদস্য ব্যারিস্টার নরুল হক এবং মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সারাদেশে একটি দল জনগণকে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬