ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক

আকাশ স্পোর্টস ডেস্ক : 

রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দিয়েই নজর কাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিক। রবিবার লিগ ওয়ানে মেটজের বিপক্ষে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে ক্লাব ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

এই হ্যাটট্রিকের মাধ্যমে লিগ ওয়ানে লিওঁর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিন গোল করার রেকর্ড গড়েছেন এনদ্রিক। ১৯ বছর ১৮৮ দিন বয়সে তিনি ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি বার্নার্ড লাকোম্বকে, যিনি ১৯ বছর ১৯৬ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে কিছুটা স্বস্তি পেয়েছে কোচ পাওলো ফনসেকার দল লিওঁ। ম্যাচে এনদ্রিকের পাশাপাশি রুবেন ক্লাইভার্ট ও টাইলার মর্টনও গোলের দেখা পান।

২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে গত ডিসেম্বরে রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দেন এনদ্রিক। নতুন ক্লাবে দারুণ শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে লিওঁর হয়ে প্রথম তিন ম্যাচেই চার গোল করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ।

২০১৭ সালের আগস্টে মারিয়ানো দিয়াজের পর লিওঁর হয়ে কোনো খেলোয়াড়ের এটি সেরা সূচনা বলে জানিয়েছে পরিসংখ্যান সংস্থা অপ্টা।

২১ শতকে এনদ্রিকের চেয়েও কম বয়সে লিগ ওয়ানে হ্যাটট্রিক করেছেন কেবল তিনজন ফুটবলার—জেরেমি মেনেজ, কিলিয়ান এমবাপ্পে উসমান দেম্বেলে। ফলে এই তালিকায় নিজের নাম তুলে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এনদ্রিক।

এছাড়া, লিওঁর হয়ে লিগে গোল করা ২৫তম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। মেটজের বিপক্ষে ম্যাচে তার ছিল ছয়টি অন-টার্গেট শট, যা ক্লাবের জন্য যুগ্মভাবে সর্বোচ্চ। দুর্দান্ত এই পারফরম্যান্সে লিওঁ সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছেন এনদ্রিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক

আপডেট সময় ১১:২২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬