ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ রবিবার বিকাল পাঁচটার দিকে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি হেফাজতে নেন। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এই লাশ ফেলে গেছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী হাসান নামে এক যুবক জানান, বিকাল পাঁচটার দিকে হাসপাতালের কম্পাউন্ডে খেলছিলেন তারা। এসময় পাশে থাকা ডাস্টবিন থেকে দুইটি কুকুর ওই নবজাতকের লাশ নিয়ে টানাটানি করতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি হেফাজতে নেন।

যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. আফজালুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ

আপডেট সময় ১০:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬