ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৫ এর ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। শুরুর ১ দিন পরেই অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে। যদিও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ শুরু হবে পাকিস্তানে।

গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ২৩ ফেব্রুয়ারি। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ সব খবর জানানো হয়েছে।

পিসিবির মুখপাত্র আমির মীর জানান, গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি)।’

চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো আলোচনায় ছিল। এর আগে গত সপ্তাহে আইসিসি জানায়, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও বিসিসিআই আয়োজিত পরবর্তী চারটি আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে যাবে না। অতিথি দলটি নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে, পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।

গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে ৪ মার্চ খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণীও সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে

আপডেট সময় ০১:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪