ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চীনের কাছে ১৯-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ওমানের রাজধানী মাসকটে যুব এশিয়া কাপ হকির পুরুষ আসর শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে মহিলাদের আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই বাংলাদেশ শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ ১৯ গোল হজম করেছে, একটিও শোধ করতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই চীনের আধিপত্য ছিল। প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে। পরের কোয়ার্টারে আরো চার গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে আরো ৪ গোল হলে ব্যবধান দাঁড়ায় ১৪-০। শেষ কোয়ার্টারেও কমেনি চীনের গোল ক্ষুধা। চতুর্থ কোয়ার্টারে আরো পাঁচ গোল করলে ১৯-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলছে। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য যোজন যোজন। প্রথম ম্যাচেই সেটা স্পষ্ট হয়েছে। আগামীকাল বাংলাদেশের আরেক ম্যাচে প্রতিপক্ষ ভারত।

যুব এশিয়া কাপে পুরুষদের পর্ব খুব ভালো হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে তারা। বাংলাদেশের পুরুষরা যুব এশিয়া কাপে ওমানের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিল। গ্রুপে ১-১ গোলে ড্র করলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিল। চীনের পুরুষদের সেই হারের মধুর প্রতিশোধ নারীরা নিল বেশ কঠিনভাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

চীনের কাছে ১৯-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

আপডেট সময় ০৭:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪