ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮ স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

আকাশ জাতীয় ডেস্ক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৩ ও ১৯৭০ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টি কোম্পানির, কমেছে ২১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮০৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ১২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৮ লাখ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

আপডেট সময় ১১:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪