ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র, পরিবারের দাবি প্রেমের ফাঁদে অপহরণ

আকাশ জাতীয় ডেস্ক :

শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দরিদ্র পরিবারের সুমন মিয়াকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনের পরিবারের দাবি একটি মেয়ের ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে সুমন অপহরণের শিকার হয়েছে।

পরিবার বলছে, সুমন গত ৪ নভেম্বর রাতে শহরের কসবা বারেক পাড়া যাওয়ার পথে বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় তার মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতে প্রথমে একটি জিডি এবং পরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, একই কলেজের ছাত্রী ও প্রতিবেশী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাস ছয় আগে। ঘটনার দিনে সুমন মিয়া ও প্রেমিকা রাস্তাায় দাঁড়িয়ে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। এসয় ২/৩ জন যুবক সুমনকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তার পর থেকেই সুমনকে আর পাওয়া যাচ্ছে না। ওই যুবকদের সাথে ওই মেয়ের প্রেম ও সুমনের প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়ে ওই দিন রাতেই পরিবার শেরপুর সদর থানায় একটি ডায়েরি করেন। কিন্ত পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। আজ দুপুরে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা হিসেবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ দুপুরে (১০ নভেম্বর) সুমনের মা-বাবা, এলাকাবাসী ও সুমনের বেশ কয়েকজন সহপাঠীসহ শেরপুরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পুলিশ সুপারের সাথে কথা বলার সময় সুমনের বাবা জ্ঞান হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, নিশ্চয়ই পুলিশ বসে নেই। বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র, পরিবারের দাবি প্রেমের ফাঁদে অপহরণ

আপডেট সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪