ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (১০ নভেম্বর) থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। যেই টুর্নামেন্টটি উদ্বোধন করতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।

এই টুর্নামেন্টটিতে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।

২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

এই টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে দুই সাবেক অধিনায়ক ছাড়াও ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।

উল্লেখ্য, টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

আপডেট সময় ০৬:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪