ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাকিব-তামিমদের তুলনায় এখনকার ক্রিকেটাররা বেশি স্বাবলম্বী: সালাউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দিন কয়েক আগেই দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। নতুন দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এখনো গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। তবে আজ শুক্রবার বিসিবির প্রকাশিত ভিডিওতে কথা বলতে দেখা গেছে তাকে।

সালাউদ্দিন বলছিলেন, ‘আমরা যারা বলি সাকিব, তামিম, মুশফিকেরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে, ওটা যদি না ভাঙতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ক্রিকেট এগোয়নি। (আমাদের কাজ) পরবর্তী প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো খেলোয়াড় হতে পারে, বড় হতে পারে। সেটা অসম্ভবও নয়। এখন খেলোয়াড়েরা মেন্টালি, ফিজিক্যালি ও আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী। যেটা হয়তো আগে ছিল না। এখন ভালো করার সুযোগ বেশি।’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে বাংলাদেশের কোচদের দেখতে চাওয়ার ইচ্ছের কথা শোনা যাচ্ছিল। অবশেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সালাউদ্দিন। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি তার সঙ্গে চুক্তি বিসিবির। এই সুযোগকে ভবিষ্যতে দেশি কোচদের জন্যও পথ করে দিতে চান সালাউদ্দিন।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই শুনছি বোর্ড দেশি কোচদের একটা প্ল্যাটফর্ম করে দেবে। সেই জায়গায় আমি যদি পথটা দেখাতে পারি, সেটা যত দিনের জন্যই হোক, দেশি কোচরাও হয়তো ভালো করবে। পরবর্তী সময়ে যে সব দেশি কোচ আসবে বোর্ডের বিশ্বাস বাড়বে, মানুষের বিশ্বাস বাড়বে, জনগণের বিশ্বাস বাড়বে।’

সেই সঙ্গে কোচের নিজেরও বিশ্বাস বাড়বে যে আমরাও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারি। আমার মনে হয় এই বিশ্বাসটা কারও না কারও নেওয়া উচিত ছিল। সেই বিশ্বাসটা যদি আমি রাখতে পারি, পরের কোচদের জন্য বড় পথ খোলা হয়ে যাবে। একজন কোচ হিসেবে সমাজে পথ দেখানোর একটা বড় দায়িত্ব আমার ওপর পড়ে গেছে। সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

সাকিব-তামিমদের তুলনায় এখনকার ক্রিকেটাররা বেশি স্বাবলম্বী: সালাউদ্দিন

আপডেট সময় ০৬:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪