ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ট্রাফিক ছাড়াও সরকারি বিভিন্ন কাজে পার্ট-টাইম চাকরির সুযোগ পাওয়া যাবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক :

সরকারি বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়।

এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, এরই মধ্যে সরকারের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক একাউন্টে এক ফটো পোস্টে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে পার্ট-টাইম হিসেবে যুক্ত হলো শিক্ষার্থীরা, জনমনে স্বস্তি। প্রতিদিন দুই শিফটে কাজ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা আর দ্বিতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। চার ঘণ্টার প্রতি শিফটে মিলবে ৫০০ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ট্রাফিক ছাড়াও সরকারি বিভিন্ন কাজে পার্ট-টাইম চাকরির সুযোগ পাওয়া যাবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ১১:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪