ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

নতুন সমস্যায় সাকিব, ইংল্যান্ডে ‘পরীক্ষা’ দিতে হবে

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছেন সাকিব আল হাসান। গত সেপ্টেম্বরে কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। সেখানে দুর্দান্ত বোলিং করে ম্যাচে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

তবে এখন শোনা যাচ্ছে, ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে দুই ফিল্ড আম্পায়ারের একজন ম্যাচ রেফারির কাছে সন্দেহ প্রকাশ করেছেন। ম্যাচ রিপোর্টে সেটা উল্লেখ করেছেন রেফারি। পরে বিষয়টি তদন্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ।

তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাকিব যদি ফের কখনো কাউন্টি ক্রিকেটে খেলতে আসেন, তাহলে আগে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। ইতোমধ্যে সাকিবকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

রাজনৈতিক পরিচয়ের কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া সাকিব আল হাসানের জন্য এটা বড় দুঃসংবাদই বটে। কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হওয়ায় এখন দেশে ফিরতে পারছেন না তিনি। হত্যা মামলার আসামি হওয়ায় এখন দেশে ফেরা সমীচীন মনে করছেন না এই অলরাউন্ডার।

বোলিং অ্যাকশন নিয়ে নতুন এই জটিলতা শুধু কাউন্টি ক্রিকেট পর্যন্ত সীমাবদ্ধ। তবে যেহেতু এই বিষয়টি নজরে এনেছে ইসিবি, তাই এখন অন্যান্য টুর্নামেন্টেও সাকিবের বোলিং অ্যাকশনের দিকে কড়া নজর রাখবেন আম্পায়াররা, তা বলাই বাহুল্য। সাকিবের জন্য তাই ক্রিকেট মাঠেও এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নতুন সমস্যায় সাকিব, ইংল্যান্ডে ‘পরীক্ষা’ দিতে হবে

আপডেট সময় ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪