ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধে ঐক্যবদ্ধ হয়েছে তুরস্কসহ ৫৪ দেশ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবাজ ও দখলদার ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্কসহ ৫৪টি দেশ ও দুটি আন্তর্জাতিক সংস্থা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে গত ১ নভেম্বর একটি চিঠি জাতিসংঘে জমা দেওয়া হয়।

হাকান ফিদান জানান, তুরস্কের উদ্যোগে লেখা এই চিঠিতে বলা হয়েছে, ইসরাইলের কাছে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা বন্ধ করতে হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আফ্রিকার মুসলিম দেশ জিবুতিতে অনুষ্ঠিত তৃতীয় তুরস্ক-আফ্রিকা অংশীদারত্ব পর্যালোচনা সম্মেলনে অংশ নেন। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করা মানে গণহত্যায় সহযোগিতা করা’।

এ সময় ইসরাইলের বর্তমান প্রশাসন বিশ্বব্যাপী হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তিনি ইসরাইলকে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

হাকান ফিদান বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা এমন এক কাঠামো সৃষ্টি করছে, যেখানে ইতিহাসের অন্যায়গুলো পুনরাবৃত্তি হচ্ছে।

তিনি বলেন, ‘আফ্রিকান দেশগুলোর নেতৃত্বে এই অপ্রতিরোধ্য পরিবর্তন আসবে। আন্তর্জাতিক ব্যবস্থায় যারা এতদিন অবহেলিত ছিল, তাদের সঙ্গেই এখন বিশ্ব পরিবর্তনের প্রয়োজন’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধে ঐক্যবদ্ধ হয়েছে তুরস্কসহ ৫৪ দেশ

আপডেট সময় ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪