ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাসায় ডেকে প্রেমিককে খুনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে বাসায় ডেকে নিয়ে উজির আলী মণ্ডল নামের এক ব্যক্তি খুন করা হয়েছে। সাভারের আশুলিয়া আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের ঝিনাইদহ থেকে আশুলিয়া থানায় আনা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার গোবিন্দপুর গ্রামের রবিউলের ছেলে টুটুল (২২) ও তার স্ত্রী জেসমিন (২০)।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের ভাড়া বাড়ি থেকে উজির আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অবস্থায় নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পরিচয় শনাক্ত হলে নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির গণমাধ্যমকে জানান, উজিরকে খুনের পর গা ঢাকা দেয় টুটুল ও তার স্ত্রী জেসমিন বেগম। পরে তাদের মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোরে ঝিনাইদহ জেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তারা পুলিশের হাতে ধরা পড়ে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত উজিরের সঙ্গে আসামি জেসমিনের প্রেম ও অনৈতিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই জেরে উজিরকে তারা খুন করে এবং পালিয়ে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকা থেকে ঝিনাইদহে চলে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাসায় ডেকে প্রেমিককে খুনের অভিযোগ

আপডেট সময় ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২