ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেভাবে কাউকে শূন্যে ভাসিয়ে রাখা যায়! শিখে নিন গোপন রহস্য

অাকাশ নিউজ ডেস্ক:

‘ছু মন্তর ছু’। জাদুকরের একটি কথায় মুহূর্তেই শূন্যে ভাসতে শুরু করল মেয়েটি। মেয়েটি যে আসলেই শূন্যে ভাসছে, তা প্রমাণের জন্য বিশাল একটি বৃত্ত মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। না, কোনো দড়ির সাহায্যে মেয়েটিকে ঝুলিয়ে রাখা হয়নি। তবে কি আসলেই মেয়েটিকে মন্ত্রের সাহায্যে শূন্যে ভাসিয়েছেন জাদুকর?

না, কোনো তন্ত্র-মন্ত্র নয়। এই জাদুতে মেয়েটিকে শূন্যে ভাসিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়েছে সূক্ষ্ম একটি কৌশল। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ব্রাইটসাইডের সৌজন্যে আজ থাকছে ‘লেভিটেট’ জাদুর গোপন রহস্যের কথা।

এ জাদু করার জন্য জাদুকর একজন মেয়ে সহকারীকে ডাকেন, যার পরনে লম্বা পোশাক পরা থাকে। পোশাকটি এতটাই লম্বা হয়, যা টেবিল থেকে মাটি পর্যন্ত ঢেকে রাখে। এরপর মেয়েটিকে টেবিলে ওঠানো হয় এবং কিছু তন্ত্র-মন্ত্র পড়ে টেবিলটিকে সরিয়ে নেওয়ার পর দেখা যায় মেয়েটি শূন্যে ভাসছে। অনেকেই ভেবে বসেন, মেয়েটিকে দড়ি বা অন্য কিছুর সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের চোখে ধুলো দেওয়ার জন্য জাদুকর একটি বৃত্তকে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যান এবং আবার ফিরিয়ে নিয়ে আসেন।

আর গোটা কর্মযজ্ঞে যে জিনিসটা আড়াল হয়ে থাকে তা হলো, মেয়েটিকে ধরে রাখার লাঠি বা দণ্ড। যা আড়াল হয়ে থাকে মেয়েটির লম্বা পোশাক ও জাদুকরের হাতের কৌশের কারণে। লাঠি বা দণ্ডের মাথায় যথেষ্ট পরিমাণে জায়গা থাকে, যাতে মেয়েটি কোমরে ভর দিয়ে সুবিধাজনকভাবে শুয়ে থাকতে পারে। আর জাদুটিকে বিশ্বাসযোগ্য করে তুলতেই বৃত্তটিকে নিয়ে যাওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত।

শূন্যে ভাসিয়ে রাখার এই জাদুর শেষে টেবিলটিকে আবার ফিরিয়ে এনে মেয়েটিকে শূন্য থেকে টেবিলের ওপর স্থাপন করা হয়। জাদু শেষে টেবিল থেকে তাকে মঞ্চে নামিয়ে আনেন জাদুকর। লক্ষ করার বিষয়, জাদুকর কখনই শূন্যে ভাসমান অবস্থা থেকে তার সহকারীকে মাটিতে নামিয়ে আনেন না। কারণ, এতেই ফাঁস হয়ে যেতে পারে জাদুকরের কেরামতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যেভাবে কাউকে শূন্যে ভাসিয়ে রাখা যায়! শিখে নিন গোপন রহস্য

আপডেট সময় ০৯:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭