ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রাঞ্চাইজি হকির ষষ্ঠ দল কিনবে মেট্রো এক্সপ্রেস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

হকিতে নতুন যুগে প্রবেশ করতে চলেছে বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় নতুনের দিকে এগিয়ে যাচ্ছে হকি।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আগামী অক্টোবরে ছয় দল নিয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াবে জমকালো এই লিগ। আগেই পাঁচটি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়েছিল, এবার জানা গেলো ষষ্ঠ ফ্রাঞ্চাইজির নাম।

ফ্রাঞ্চাইজি লিগে থাকছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও ষষ্ঠ দল হিসেবে যোগ দিয়েছে মেট্রো এক্সপ্রেস। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ফ্রাঞ্চাইজি হকির ষষ্ঠ দল কিনবে মেট্রো এক্সপ্রেস।

দেশের ৮ বিভাগের মধ্যে ৬টি অংশ নেবে প্রথম এই ফ্র্যাঞ্চাইজি হকিতে। মোনার্ক মার্ট, একমি, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক, রুপায়ন ও মেট্রো এক্সপ্রেস-এই প্রতিষ্ঠানগুলো বিভাগীয় দল গঠন করবে।

কোন প্রতিষ্ঠান কোন বিভাগ নেবে সেটা এখনো ঠিক হয়নি। কোন গ্রুপ কোন দল নিবে তা নিশ্চিত করতে একটি কমিটি গঠণ করার কথা জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। ওই কমিটি সভা করে টুর্নামেন্টের যাবতীয়সব ঠিক করবে। যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি একটি বিভাগ নিতে চায় তখন লটারির মাধ্যমে সেটা নির্ধারণ করা হবে।

প্রাথমিক সিদ্ধান্ত আছে অক্টোবরের শেষ সপ্তাহে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে দেশের প্রথম এই ফ্র্যাঞ্চাইজ হকি। ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ ফুটবল। তার সপ্তাহ খানেক আগেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার পরিকল্পনা হকি ফেডারেশনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রাঞ্চাইজি হকির ষষ্ঠ দল কিনবে মেট্রো এক্সপ্রেস

আপডেট সময় ০৭:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২