ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো যুবক

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জে সকালে হাঁটতে বের হয়ে প্রতীম (২৫) নামে এক যুবকের মারধরে গুরুতর আহত হয়েছেন পৌরসভার সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়ে দেন।

রোববার ( ৪ সেপ্টেম্বর ) সকালে জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। প্রতীম শহরের গঙ্গাধরপট্টি এলাকার পলাশের ছেলে।

এ ঘটনায় প্রতীমকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রোববার সকালে শহরের পূর্বদাশড়া এলাকার বাসা থেকে হাঁটতে বের হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এরপর সকাল সাড়ে ৮টার দিকে গঙ্গাধরপট্টি এলাকায় পৌঁছালে স্থানীয় প্রীতম নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পেছনে ধাক্কা মেরে ফেলে দেয় আব্দুল আজিজকে। তিনি উঠে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করেন। এ সময় প্রীতম তাকে প্রথমে কিলঘুষি মারে ও পরে লোহার রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মারধরের অভিযোগে তার শ্যালক আমিনুল ইসলাম বাদী হয়ে বিকেলে প্রতীম নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন। গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো যুবক

আপডেট সময় ১০:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২