ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না : চুন্নু

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না। জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন যে কোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না।

রবিবার বিকালে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নসাৎ করে দেবে।

সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী জাতীয় নির্বাচন কারো জন্যই সহজ হবে না। যেনতেন নির্বাচন করে কেউ আর পার পারে না। আমরা তিনশো আসনেই নির্বাচন করতেই প্রস্তুতি নিচ্ছি। ত্রিমুখী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার দ্বন্দ্বে সহিংসতা শুরু করেছে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। এ সুযোগে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়ন ও সুশাসনের দাওয়াত পৌঁছে দেবে। আগামী নির্বাচন অনেকের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে। যারা পরাজিত হবে, তারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এস এম মান্নান, আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, আব্দুর রশীদ সরকার, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা এ কে এম মোস্তাফিজুর রহমান, মাহমুদুর রহমান, অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না : চুন্নু

আপডেট সময় ০৭:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২