ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসাথে দুই প্রেমিকাকে বিয়ে, প্রেমিক বললেন ‘দুজনকেই ভালোবাসি’

আকাশ নিউজ ডেস্ক:  

আনুষ্ঠানিকভাবে একই সময়ে দুই প্রেমিকাকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের ঝাড়খণ্ডের লোহারদাগা জেলার এক যুবক। সম্প্রতি লোহারদাগা জেলার ভান্ডারা এলাকার বান্দা গ্রামে গাঁটছড়া বেঁধেছেন ওই তিন যুবক-যুবতী। এতে তিনজনেরই সম্মতি ছিল।

একসঙ্গে দুজনকে বিয়ে করার কারণ হিসেবে সন্দীপ ওরাও নামে ওই যুবক জানান, তিনি তার দুই প্রেমিকাকেই সমানভাবে ভালোবাসেন এবং তাদের ছাড়া বাঁচতে পারবেন না। অন্যদিকে, সন্দীপকে ভালোবাসার কথা জানিয়েছেন কনে কুসুম লাকড়া এবং স্বাতী কুমারী উভয়ই।

যদিও ভারতের বিবাহ আইন অনুসারে, একসঙ্গে দুজনকে বিয়ে করা অবৈধ এবং তা দেশটির দণ্ডবিধির (আইপিসি) ৪৯৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

খবরে বলা হয়, সন্দীপ ও কুসুম তিন বছর ধরে ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন। তাদের এক সন্তানও রয়েছে। এক বছর আগে সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটের ভাটায় কাজ করতে যান। সেখানে তার সঙ্গে পরিচয় হয় স্বাতী কুমারীর। স্বাতীও ওই ইট ভাটায় কাজ করতেন।

সন্দীপ পশ্চিমবঙ্গের ওই ইটভাটা থেকে ঝাড়খণ্ডে নিজ বাড়িতে ফিরে গেলেও, স্বাতীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল। কিন্তু তাদের পরিবার ও গ্রামবাসীর মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে দীর্ঘ বিবাদের একপর্যায়ে বান্দা গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত বৈঠক ডাকেন। সেখানে সিদ্ধান্ত হয়, সন্দীপকে তার দুই প্রেমিকাকেই বিয়ে করতে হবে। ওই তিন যুবক-যুবতী বা তাদের পরিবারের কারও পক্ষ থেকেও এ সিদ্ধান্তে আপত্তি ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একসাথে দুই প্রেমিকাকে বিয়ে, প্রেমিক বললেন ‘দুজনকেই ভালোবাসি’

আপডেট সময় ১১:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২