ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপহৃত তরুণীর প্রাণ বাঁচাল ফুড ডেলিভারি অ্যাপ!

আকাশ নিউজ ডেস্ক:  

অনলাইনে অথবা বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে আমরা অভ্যস্ত। কিন্তু সেই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে যদি কারও প্রাণ বেঁচে যায় তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। সম্প্রতি অপহৃত এক তরুণীকে ফুড ডেলিভারি অ্যাপে পাওয়া বিশেষবার্তার মাধ্যমেই উদ্ধার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই ঘটনাটি ঘটেছে।

গ্রাবহাব নামের ফুড ডেলিভারি অ্যাপের খাবার অর্ডার করে রেস্তোরাঁর কর্মীদের পুলিশে খবর দেওয়ার কাতর আবেদন জানিয়েছিলেন ওই তরুণী। ওই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁ থেরে স্যান্ডউইচ এবং বার্গার অর্ডার করেছিলেন তিনি। অতিরিক্ত নোটে সেখানে লেখা ছিল- “আমাকে অপহরণ করা হয়েছে। এখনই পুলিশে খবর দিন।” রেস্তোরাঁর ফেসবুক পেজ থেকে ওই তরুণী পাঠানো বিশেষ বার্তা শেয়ার করা হয়েছিল। তরুণীড় বার্তা পেয়েই পুলিশে খবর দেন রেস্তোরাঁর কর্মীরা। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

বিষয়টি সামনে আসার পর অনেকেই সিনেমার চিত্রনাট্যের সঙ্গে এই ঘটনার মিল খুঁজে পেয়েছেন। সকালের ঘুম থেকে ওঠেই আমেরিকার জনপ্রিয় ওই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে তিনি প্রাতঃরাশ অর্ডার করেন। সেখানে তরুণী লেখেন-“আমাকে অপহরণ করা হয়েছে। এখনও পুলিশকে বিষয়টি জানান, তবে মাথায় রাখবেন দুষ্কৃতীদের যেন কোনওভাবেই সন্দেহ না হয়।” স্যান্ডউইচ বার্গারের অর্ডারের সঙ্গে সঙ্গে ওই বিশেষ বার্তা পেয়ে রেস্তোরাঁ কর্মীরা প্রথমে বিশ্বাস করেননি। তারা ভেবেছিলেন, কেউ নিশ্চয়ই তাদের সঙ্গে মজা করছেন। কিন্তু তাদের মনে সন্দেহ দানা বাঁধে, যে আসলেই কী এমন মজা কেউ করবেন?

এড়পোড় রেস্তারাাঁর কর্মীরা তাদের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। কোনও ঝুঁকি না নিয়েই মালিক এলিস বারমোজা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানানোর নির্দেশ দেন। ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই তরুণীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ওই তরুণী নিজে ফোন করে রেস্তোরাঁ মালিককে ধন্যবাদ জানিয়েছেন। তরুণীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপহরণ, যৌন হেনস্থার মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপহৃত তরুণীর প্রাণ বাঁচাল ফুড ডেলিভারি অ্যাপ!

আপডেট সময় ১০:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২