ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত নারীকে অ্যাসিড নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক:  

নরসিংদীর পলাশে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে জ্বলসে দিয়েছে শফিকুল ইসলাম পঙ্খী মিয়া (৩০) নামে এক বখাটে। এতে দগ্ধ ওই নারীর বাম হাত ও পিঠসহ কোমড় পর্যন্ত ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার দুপুরে ভুক্তভোগি নারী রত্না আক্তার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পঙ্খী মিয়া নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।

থানায় অভিযোগের সূত্রে জানা যায়, এক সন্তানের জননী ডিভোর্স প্রাপ্ত ভুক্তভোগি রত্না আক্তার (২৫) তার মেয়েকে নিয়ে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বাবা মুজিবুর রহমানের বাড়িতে বসবাস করে আসছে। গত ৪ মাস পূর্বে পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে আসে। এরপর শফিকুল ইসলাম পঙ্খী মিয়ার স্বভাবগত বিষয়ে খোঁজ-খবর নিয়ে ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে দেয় রত্না আক্তার ও তার পরিবার। তারপরও বখাটে শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিভিন্ন সময় রাস্তা-ঘাটে রত্না আক্তারকে একা পেলেই বিয়ের প্রস্তাব দিতে থাকে। কিন্তু প্রতিবারই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুক্তভোগি রত্না আক্তার।

এতে পঙ্খী মিয়া ক্ষিপ্ত হয়ে রত্না আক্তারকে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো শুরু করে। এরই মধ্যে গত সোমবার সে তার নিজ ঘরে ঘুমাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে হঠাৎ ঘুমন্ত রত্না আক্তারের উপর এসিড নিক্ষেপ করেন। এসময় ভুক্তভোগি রত্না আক্তারের আত্মচিৎকারে এলাকার আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে পঙ্খী মিয়া পালিয়ে যায়। পরে স্থানীয়রা রত্না আক্তারকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে রেফার্ড করে। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, এসিডে ওই নারী রত্না আক্তারের বাম হাত ও পিঠসহ কোমড়ের ১২ থেকে ১৬ শতাংশ জ্বলসে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত ওই নারীর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পঙ্খী মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগি রত্না আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত নারীকে অ্যাসিড নিক্ষেপ

আপডেট সময় ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২