ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সেলোনার স্বাধীনতা প্রশ্নে গণভোট ঘিরে উত্তেজনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনাসহ কাতালান জাতিগোষ্ঠীর অঞ্চল নিয়ে স্বাধীন দেশ গঠনের প্রশ্নে অনুষ্ঠেয় গণভোট ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে। শনিবার গণভোটের নির্বাচনী কেন্দ্রগুলোর অধিকাংশই দখল করেছে স্পেনের কেন্দ্রীয় সরকারের পুলিশ বাহিনী। স্পেন সরকার এ গণভোটকে ‘অবৈধ’ ঘোষণা করে তা প্রতিহতের হুমকি দেয়।

রাজধানী মাদ্রিদ থেকে সরকারের নির্দেশে কাতালোনিয়া অঞ্চলের স্কুলগুলোতে স্থাপিত ২ হাজার ৩১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৩০০টি সিল করে দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন। রোববার গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা।

গণভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সরকারি বাহিনী ভোটকেন্দ্র দখল করায় পরিস্থিতি সহিংতার দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার কেন্দ্রীয় প্রশাসন আঞ্চলিক টেলিকমিউনিকেশন ভবন দখলে নিয়েছে।

সম্পদ ও সংস্কৃতিতে স্পেনের সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়া। প্রায় ৭৫ লাখ মানুষের এ অঞ্চল স্পেনের উন্নয়নে অবদান রেখে চলেছে। কিন্তু দীর্ঘদিন ধরে কাতালানরা স্বাধীনতার পক্ষে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার গণভোটের ডাক দেয় তারা। গণভোটের পক্ষে বিপুল সমর্থন রয়েছে।

কাতালোনিয়া অঞ্চল উচ্চমাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। কিন্তু তাদের স্বাধীনতার পথে সাংবিধানিক বাধা রয়েছে। এই বাধা দূর করতেই গণভোটের আয়োজন। তবে দেশটির সাংবিধানিক আদালত গণভোটকে অবৈধ ঘোষণা করেছে।

কাতালানরা গণভোট দেওয়ার প্রস্তুতি নিলেও তা বন্ধ করতে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত স্কুলগুলোতে স্বাধীনতাকামী কর্মীরা অবস্থান নেওয়ার পর পুলিশ তাদের তাড়িয়ে দিচ্ছে। তবে বিভিন্ন কেন্দ্রে স্বাধীনতাকমী পরিবারগুলো অবস্থান নিচ্ছে। তাদের সঙ্গে শিশুরাও আছে। রয়টার্সের খবর মতে, প্রায় ১৬৩টি স্কুল পরিবারগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

সরকারি বাধার মুখে গণভোট বন্ধ করার কোনো ঘোষণা এখনো আসেনি। কাতালান নেতা চার্লস পুইগডেমন্ট বলেছেন, গণভোট হবেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বার্সেলোনার স্বাধীনতা প্রশ্নে গণভোট ঘিরে উত্তেজনা

আপডেট সময় ১২:০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭