ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

৪ কোটি রুপি নিয়ে উইলিয়ামসন-রশিদ ঝামেলা! ফের বিতর্কে হায়দরাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ডেভিড ওয়ার্নার বিতর্কের পর আরও একটি বিতর্ক মাথাচাড়া দিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদে।

আইপিএল নিলামের আগে বিতর্ক হতে পারে তাদের দুই বিদেশি কেন উইলিয়ামসন ও রশিদ খানকে নিয়ে। দু’জনের পারিশ্রমিকে ৪ কোটি রুপি তফাৎ হয়ে যাচ্ছে। এই কারণেই সমস্যা।

কাকে এক নম্বর ক্রিকেটার হিসেবে দলে রাখবে হায়দরাবাদ, তাই নিয়ে ইতোমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে।
জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি নিজেরা উইলিয়ামসনকে রাখতে চাইছে। অধিনায়কই এই তালিকায় তাদের প্রথম পছন্দের ক্রিকেটার। তাদের দ্বিতীয় পছন্দ রশিদ। এবার রশিদ প্রশ্ন তুলেছেন, কেন তিনি প্রথম পছন্দ হবেন না?

নিয়ম অনুযায়ী, যিনি এক নম্বর হিসেবে থেকে যাবেন, তার পারিশ্রমিক বেশি হবে। ফলে রশিদ যদি দ্বিতীয় পছন্দ হিসেবে থেকে যান, তবে তিনি উইলিয়ামসনের থেকে ৪ কোটি রুপি কম পাবেন। এটাই মানতে পারছেন না আফগানিস্তানের এই স্পিনার।

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা প্রবল ভাবে চাইছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার তাদের দলে থেকে যান। তারা রশিদকে বোঝানোর চেষ্টা করছেন দ্বিতীয় পছন্দ হিসেবে দলে থাকলেও তিনি কী কী সুবিধে পাবেন। ৩০ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে হায়দরাবাদের হাতে। তার মধ্যে সমস্যার সমাধান না হলে রশিদকে ছেড়ে দিতে হবে। নিলামে চলে যাবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৪ কোটি রুপি নিয়ে উইলিয়ামসন-রশিদ ঝামেলা! ফের বিতর্কে হায়দরাবাদ

আপডেট সময় ০৮:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১