ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অনুপমের নতুন গানে মনখারাপের সুর

আকাশ বিনোদন ডেস্ক :

বরাবরই তার গানের কথায় উঠে এসেছে জীবনের কথা। তার গানে বারবার ধরা দিয়েছে প্রেম থেকে বিচ্ছেদ, রাগ, দুঃখ, মান অভিমান। তিনি সুরকার, গীতিকার, সংগীতশিল্পী অনুপম রায়। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন তিনি।

বিগত কয়েকদিন ধরে ব্যক্তিগত জীবনে কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছেন তিনি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তার দুঃখে পাশে দাঁড়িয়েছন তার অনুরাগীরাও।

মনখারাপের মাঝেই সোশ্যাল মিডিয়ায় অনুপম শেয়ার করলেন তার নতুন গান। এই গানটি তিনি লিখেছেন, পরিচালক কমলেশ্বর মুখার্জির আগামী ছবি ‘অনুসন্ধান’-এর জন্য। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চ্যাটার্জিকে, তার বিপরীতে রয়েছেন পায়েল সরকার। একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখার্জি।

‘অনুসন্ধান’ ছবির ট্রেলার দেখলেই স্পষ্ট হয়ে যায়, এ ছবির পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য। ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। সেই ছবিতেই শোনা যাবে এই গান। তবে আপাতত গানের কথাতেই মজেছেন অনুপমের অনুরাগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুপমের নতুন গানে মনখারাপের সুর

আপডেট সময় ১০:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১