ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ইরাকের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা হয়েছে। রবিবার ভোরে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকভর্তি একটি ড্রোন হামলা চালানো হয়।

হামলায় ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে প্রধানমন্ত্রী আল-কাদিমি হামলা এড়াতে সক্ষম হয়েছেন এবং তিনি নিরাপদে রয়েছেন। খবর রয়টার্সের।

ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর থেকে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি। দুই সরকারি কর্মকর্তা বলেছেন, কাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে। সংবাদ সংস্থা রয়টার্সকে তারা নিশ্চিতভাবে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নিরাপদে আছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গ্রিন জোনে বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, তারা এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

বাগদাদের এই গ্রিন জোন এলাকায় সরকারি ভবন এবং বিদেশি দূতাবাস রয়েছে। এটি সর্বক্ষণ নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা থাকে। ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থকরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রিন জোনের কাছে বিক্ষোভ প্রদর্শন করেছে। গত মাসের সাধারণ নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে এই প্রতিবাদ করে তারা। এই হামলার সঙ্গে সেসব গোষ্ঠী বা ইরানের কোনো যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১