ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেলজিয়ামে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, আদালতে যাচ্ছেন মুসলিমরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেলজিয়ামের একটি শীর্ষ আদালত ইসলামি রীতিতে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় স্থানীয় মুসলিমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন।

ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যানরাইটে বেলজিয়ামের মুসলিম সংগঠনের নেতারা দেশটির সাংবিধানিক আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে শুক্রবার ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলুর।

বেলজিয়ামে দুট মুসলিম সংগঠনের নেতারা এ আইনি পদক্ষেপের ঘোষণা দেন। এর আগে গত বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালত মুসলিমদের হালাল পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শুক্রবার এক বিবৃতিতে মুসলিম সংগঠন দুটি এ ব্যপারে মানবাধিকার আদালতে যাওয়ার ওই ঘোষণা দেয়।

২০১৯ সাল থেকে দেশটির অধিকার কর্মীরা মুসলিম ও ইহুদিরীতিতে পশু জবাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তাদের দাবি, এভাবে পশু জবাই করা অমানবিক কাজ। জবাইয়ের আগে অবশ্যই এগুলোকে অচেতন করে নিতে হবে।

এ ব্যাপারে মুলিমদের পাশাপাশি ইহুদিরাও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে দেশটির আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বেলজিয়ামে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, আদালতে যাচ্ছেন মুসলিমরা

আপডেট সময় ০১:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১