ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জালাল চৌধুরীকে আজীবন মনে রাখবেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশের স্বনামধন্য ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার চলে যাওয়াতে আবেগ ধরে রাখতে পারেননি সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটে একজন জালাল চৌধুরির অবদান কখনওই ভুলবেন না মাশরাফি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা, তাদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন। স্যার আপনার অধীনে খেলা, আপনার আদেশ, ড্রেসিংরুমে আপনার স্থির থাকা, আপনার লেখা- এসব কিছুই এখন স্মৃতি হয়ে গেলো। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে, তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন আপনি, আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।’

চলতি মাসে ১ তারিখ শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি ভেন্টিলেশনে গেলেও আশায় ছিলেন সবাই। কিন্তু ফেরানো গেলো না তাকে। চলেই গেলেন চিরতরে।

জালাল আহমেদ চৌধুরী ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। এরপর তার শৈশব কাটে আজিমপুরের কলোনিতে। তার ক্রিকেট ক্যারিয়ারের শুরু উদিতি ক্লাবে। এরপর খেলেন ইয়াং পেগাসাস ক্লাবের হয়ে। এছাড়া ধানমন্ডি ক্লাব, টাউন ক্লাবের হয়েও মাঠে প্রতিনিধিত্ব করেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ১৯৭৯ সালে কোচিং কোর্স করেন আসেন ভারতের পাতিয়ালা থেকে। জাতীয় ক্রীড়া পরিষদে কিছুদিন চাকরি করার পর তার কোচিং ক্যারিয়ার শুরু আজাদ স্পোর্টিং ক্লাব দিয়ে। পরে সুদীর্ঘ ক্যারিয়ারে কোচিং করান আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, ধানমণ্ডি, ইয়াং পেগাসাস, সাধারণ বীমা, কলাবাগানসহ বিভিন্ন ক্লাবে। কয়েক বছর আগে পর্যন্তও ঢাকার শীর্ষ ক্রিকেটে কাজ করেছেন কাজ হিসেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জালাল চৌধুরীকে আজীবন মনে রাখবেন মাশরাফি

আপডেট সময় ০৭:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১