ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সু চিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে সামরিক জান্তা : আইনজীবী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নতুন করে দুর্নীতির আরও চারটি অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেত্রী অং সান সু চিকে বিরুদ্ধে। এসব মামলায় আগামী ১ অক্টোবর রাজধানী নেপিদোতে তার বিচারকাজ শুরু হবে। খবর এএফপির।

ইতোমধ্যে সু চির বিরুদ্ধে যেসব মামলা চলছে তার পাশাপাশি এসব অভিযোগের বিচারে সেনা সরকারের পক্ষে রায় এলে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে সু চিকে বলে জানিয়েছেন তার আইনজীবী খিন মং ঝাও।

তিনি আরও জানিয়েছেন, ‘শান্তিতে নোবেল জয়ী ৭৬ বয়সী গৃহবন্দি সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির বিচারকাজ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটির জন্য ১৫ বছরের সাজা হতে পারে তার।’

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ক্ষমতা হারানো পর সু চির বিরুদ্ধে তখন থেকেই বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে গত বছরের নির্বাচনে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সু চিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে সামরিক জান্তা : আইনজীবী

আপডেট সময় ০৬:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১