ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আটক ১৫

আকাশ জাতীয় ডেস্ক:

ইট-বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপ। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় এ সংঘর্ষ বাঁধে।

স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ইট-বালুর ব্যবসাটি আমি করে আসছিলাম। স্বেচ্ছাসেবক লীগের ইসলাম কিছুদিন আগে আমার কাছ থেকে জোর করে এ ব্যবসা ছিনিয়ে নেয়। আজ সে আবার আমার লোকদের ওপর হামলা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দারুসসালাম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলাম গ্রুপ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মুরাদ হোসেন গ্রুপের মধ্যে বালুর ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই দুই গ্রুপের মধ্যে দখল-পাল্টা দখলের ঘটনা ঘটতো। বুধবার বিকেলে দুই গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে রামদা, হকিস্টিক, বাঁশ, লাঠি, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দারুসসালাম থানাধীন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ইটপাটকেল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে ২০ মিনিটের মতো।

দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংঘর্ষে জড়িত ১৫ জনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আটক ১৫

আপডেট সময় ০৯:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১