ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্টের বাসভনের পাশে রকেট হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন ঈদের নামাজ পড়ার সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা। সূত্র, আল জাজিরা।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েকবার বিস্ফোরণের শব্দ হলেও নামাজ ত্যাগ করেননি আফগান প্রেসিডেন্ট। স্থানীয় সময় সকাল আটটায় রকেট হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বলেছেন, ‘আজ কাবুল শহরের বিভিন্ন জায়গায় শত্রুরা রকেট হামলা চালিয়েছে। ভিন্ন তিনটি জায়গায় রকেট আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ হতাহত হয়নি। আমাদের টিম ঘটনার তদন্ত করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্টের বাসভনের পাশে রকেট হামলা

আপডেট সময় ১২:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১