ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার সৌদিতে আজানের পরও খোলা থাকবে দোকান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেওয়ার রেওয়াজ বহু আগের। এরপর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত সব দোকানই থাকত বন্ধ। সে দেশে এখন থেকে আজানের পরও খোলা থাকবে দোকান। চলবে বেচা-কেনা।

নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিয়ে শুক্রবার সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান একটি পরিপত্র জারি করেন। খবর আরব নিউজের।

এ পরিপত্রে নামাজের সময়েও এখন থেকে দোকান খোলা থাকবে বলে জানানো হয়।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী এক টুইটবার্তায় বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়ে।ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে চাইছেন। এজন্য অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি দেওয়া, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল খুলে দেওয়ার মতো অসংখ্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার সৌদিতে আজানের পরও খোলা থাকবে দোকান

আপডেট সময় ০৫:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১