ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশে ফিরতে ৪২২ জনকে টিকিট দেবে লেবাননে বাংলাদেশ দূতাবাস

আকাশ জাতীয় ডেস্ক:

স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাসের বিশেষ কর্মসূচি ২০২০-২১ এ যারা নাম নিবন্ধন করেছেন এবং লেবানন জেনারেল সিকিউরিটি হতে যাদের ক্লিয়ারেন্স পাওয়া গেছে তাদের সিরিয়াল প্রকাশ করে দূতাবাস।

দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ১২ জুলাই প্রকাশিত লেবাননে জম্মগ্রহণকারী সন্তানসহ ৪২২ জন সিরিয়ালধারীকে আগামীকাল ১৪ জুলাই করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়ে নোটিশ প্রকাশ করে দূতাবাস। ওই সিরিয়ালধারীদের মধ্যে যারা করোনা টেস্ট নেগেটিভ জমা দিয়ে টিকিট নিশ্চিত করবেন, তাদের নিয়ে ১৫ জুলাই বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে যাবে।

প্রকাশিত সিরিয়ালধারীদের আজ মঙ্গলবার করোনা টেস্ট করতে বলা হয়। এছাড়া আগামীকাল আল আনসার স্টেডিয়ামে সশরীরে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

প্রকাশিত সিরিয়ালধারীদের মধ্যে কারও করোনা টেস্ট পজিটিভ হলে দূতাবাসে না গিয়ে দূতাবাসের হেল্পলাইন ৮১৭৪৪২০৭ নাম্বারে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’: আলি আবদোল্লাহি

দেশে ফিরতে ৪২২ জনকে টিকিট দেবে লেবাননে বাংলাদেশ দূতাবাস

আপডেট সময় ০৮:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১