ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ পাল্টাপাল্টি হামলায় বাড়ছে জ্বালানির দাম ও নিহতের সংখ্যা ছাত্রদলের রক্ত ঝরালে, বদলা নেওয়া হবে: রাকিব এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ,দোষী অনেকে তালিকা থেকে বাদ সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

সড়ক অবরোধ করে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

সাত মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘন্টা ধরে সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। গতকালও তারা দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষ কারখানায় এলেও বেতনভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনে নেমেছেন তারা।

কারখানার বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে কালক্ষেপণ করে আসছে। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়। এতেও কোনো ফলাফল না পেয়ে তারা সকালে কারখানায় এসে প্রথমে কর্মবিরতি ও বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-জয়দেবপুর সড়কে অবরোধ সৃষ্টি করে রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

খবর পেয়ে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, স্টাইল ক্রাফট কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলছে। পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। কারখানা কর্তৃপক্ষ ১৯ জুলাই বেতনভাতা পরিশোধ করবে বলে পুলিশকে জানিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

সড়ক অবরোধ করে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১