ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মাস্টারশেফের চূড়ান্ত পর্বে কিশোয়ারের ‌পান্তাভাত ও আলু ভর্তা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জনপ্রিয় রান্নাবিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্বে পান্তাভাত ও আলু ভর্তা বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী। সেইসঙ্গে তার রান্নায় সার্ডিন মাছ ভাজি ও সালাদ ছিল।

সোমবার মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এই ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, নিজের রান্নার বিবরণ দিচ্ছেন কিশোয়ার। তিনি বলছেন, ‘আপনারা এই খাবার রেস্টুরেন্টে পাবেন না। এটি বেশ দুর্লভ। তবে ফাইনালে এই খাবার তৈরি করতে পারাটা আমার জন্যে বেশ আনন্দের।’

বিচারকদের একজন খাবার সামনে নিয়ে বলেন, ‘এটি খুবই শক্তিশালী খাবার। এটি ইতিহাসে ও স্বাদেও শক্তিশালী।’ আরেকজন বলেন, ‘খাবারটি দেখে আমার জিভে পানি আসছে।’

আজকের এপিসোডের প্রতিযোগিতায় ৫১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন কিশোয়ার। অন্য দুই প্রতিযোগী পিট ও জাস্টিন যথাক্রমে ৫৩ ও ৫০ পয়েন্ট পেয়েছেন।

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার এবারের আসরের পর্দা নামবে মঙ্গলবার।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের বাসিন্দা কিশোয়ার চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। পেশায় একজন ‘বিজনেস ডেভেলপার’। দুই সন্তানের মা কিশোয়ার সন্তানদের জন্য বাংলাদেশি খাবার রান্না করতে পছন্দ করেন। পরিবারের কাছ থেকে শিখেছেন নানান রেসিপি। কিশোয়ার তার পারিবারিক রান্নার সংস্কৃতি নিয়ে গর্বিত। তিনি জানান, তার পরিবারের সবাই কমবেশি রাঁধুনী। পারিবারিক রেসিপির সঙ্গে নিজস্বতার ছোঁয়া কিশোয়ারের মূল শক্তির জায়গা। কিশোয়ার চৌধুরী অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া এবং পরিচিত মুখ বাংলাদেশি ব্যবসায়ী কামরুল হোসাইন চৌধুরী ও লায়লা চৌধুরীর মেয়ে। কিশোয়ার চৌধুরী মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং আর্টস লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিকস ডিজাইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মাস্টারশেফের চূড়ান্ত পর্বে কিশোয়ারের ‌পান্তাভাত ও আলু ভর্তা

আপডেট সময় ১০:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১