ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবারের মতো উড়ল গাড়ি

আকাশ নিউজ ডেস্ক:

সায়েন্স ফিকশনের গল্পে নিশ্চয়ই পড়েছেন যে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ সাঁই করে আকাশে উড়ে গেল গাড়ি। ফের নিচে নেমে চলতে শুরু করল। কল্পবিজ্ঞানের এই ঘটনাই এবার রূপ নিয়েছে বাস্তবে। স্লোভাকিয়ায় প্রথমবারের মতো আকাশে উড়েছে ‘এয়ারকার’ নামের উড়ন্ত গাড়ি।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রোটোটাইপ উড়ন্ত গাড়িটি স্লোভাকিয়ার নিত্রা শহর থেকে ব্রাতিস্লাভা শহর পর্যন্ত ৩৫ মিনিট পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছে। হাইব্রিড এই গাড়ি-বিমানটিতে আছে বিএমডাব্লিউ ইঞ্জিন। সাধারণ পেট্রলেই চলবে এই গাড়ি।

গাড়ির আবিষ্কারক অধ্যাপক স্টেফান ক্লেইন জানান, গাড়িটি ৮ হাজার দু’শ ফুট উপর দিয়ে এক হাজার কিলোমিটার উড়তে পারবে। রাস্তা থেকে আকাশে উড়তে গাড়িটির সময় লেগেছে দুই মিনিট ১৫ সেকেন্ড।

পাখাগুলো গাড়ির পাশে ভাঁজ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। নিজের আবিষ্কৃত গাড়িটি প্রথমবারের মতো আমন্ত্রিত সাংবাদিকদের সামনে নিজেই উড়িয়েছেন অধ্যাপক ক্লেইন।

উড়ন্ত গাড়ি চালানোর অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, খুবই ভালো লেগেছে। এটা সাধারণ গাড়ি চালানোর মতোই অভিজ্ঞতা।

আকাশে গাড়িটি সর্বোচ্চ ১৭০ কিলোমিটার বেগে উড়তে পারে।দুজন বসার ক্ষমতা সম্পন্ন গাড়িটি সর্বোচ্চ দুইশ’ কেজি ওজন বহন করতে পারে।

এই উড়ন্ত গাড়ির ক্রমবর্ধমান বাজার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে এই গাড়ির ব্যাপক চাহিদা দেখা গেছে। শুধু যুক্তরাষ্ট্রেই এই গাড়ির জন্য ৪০ হাজারের মতো আগাম অর্ডার রয়েছে।

তবে বাণিজ্যিকভাবে গাড়ির দাম কত হবে এখনো নির্ধারণ করা হয়নি।বছখানেকের মধ্যে এই গাড়ির বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথমবারের মতো উড়ল গাড়ি

আপডেট সময় ১০:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১