ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে: উত্তর কোরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের সাম্প্রতিক হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পুরো গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে।

তেল আবিব শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর সহ্য করা উচিত নয়। এতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনী শিশু হত্যা করছে। ইসরায়েলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানুষের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতাবিরোধী অপরাধ।

গত ১০ মে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন চালায়। টানা ১১ দিনের বোমা ও গোলাবর্ষণে অর্ধশতাধিক নারী ও শিশুসহ গাজার ২৮০ জনের বেশি নাগরিক নিহত হয়। এছাড়া, ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক হাজারের বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন চার হাজারে বেশি রকেট ছোঁড়ে। এতে দুই শিশুসহ ইসরায়েলে ১২ নাগরিক নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে: উত্তর কোরিয়া

আপডেট সময় ১১:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১