ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ধসে যাওয়া বাড়িঘর সংস্কারে সহায়তা দিচ্ছে কাতার

আকাশ জাতীয় ডেস্ক:

ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় ধসে যাওয়া বাড়িঘর সংস্কারের কাজে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল থানি বুধবার এক টুইটে বলেন, ‘আমরা গাজার সংস্কার কাজের সহায়তায় ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছি। ফিলিস্তিনি ভাইদের সাহায্যের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।’

ফিলিস্তিন ও ইসরায়েলের ১১ দিনের যুদ্ধে প্রায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায়। যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাস উভয়ে নিজেদের জয় হয়েছে বলে দাবি করেছে।

সাময়িক যুদ্ধবিরতি উদযাপন করেছে দক্ষিণ ইসরায়েলের বাসিন্দারাও। তবে আরেকটি যুদ্ধ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে।

ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধের সময় হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় প্রায় এক লাখের বেশি লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই জায়গায় প্রায় আট লাখ লোকের পানির সংকট রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজায় ধসে যাওয়া বাড়িঘর সংস্কারে সহায়তা দিচ্ছে কাতার

আপডেট সময় ০৬:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১