ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলকে সহজে ছেড়ে দেওয়া হবে না: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের বোধশক্তি জাগ্রত করে দেবে।

মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রবিবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো সম্প্রতি যে তৎপরতা দেখিয়েছে এবং সামনের দিনগুলোতে যা করবে তাতে ইসরায়েলের শুভবুদ্ধির উদয় হবে।

জেনারেল বাকেরি বলেন, “ইসরায়েল ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে ও সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনও জবাব পাবে না।”

তিনি বলেন, “গত কয়েকদিনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনেও তাদের স্বার্থে যেসব আঘাত হানা হবে তাতে নিঃসন্দেহে তাদের বোধশক্তি জাগ্রত হবে।”

সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর সামরিক পরমাণু স্থাপনা দিমোনার ৩০ কিলোমিটারের মধ্যে আঘাত হানার কয়েকদিন পর জেনারেল বাকেরি এ বক্তব্য দিলেন। এছাড়া, শনিবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৪০টি রকেট নিক্ষেপ করেন। এসব রকেট একের পর এক আঘাত হানার ফলে গোটা ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং ইহুদিবাদীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেনারেল বাকেরি ইসরায়েলের দুষ্কর্মের কথা উল্লেখ করতে গিয়ে তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাইবার হামলা ও আন্তর্জাতিক পানি সীমায় ইরানি তেল ট্যাংকারগুলোতে হামলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা এসব অপকর্মের হোতাদের ব্যাপারে কিছু বলব না এবং এর পেছনে কারা জড়িত তাও ঘোষণা করব না। তবে প্রতিরোধ ফ্রন্টগুলো ইহুদিবাদীদেরকে উপযুক্ত জবাব দেবে।”

ইসরায়েল যদি তার অপকর্ম চালিয়ে যায় তাহলে ইরানের জবাব কি হবে- এমন প্রশ্নের জবাবে জেনারেল বাকেরি বলেন, “ইরানের সম্ভাব্য জবাব এখনই স্পষ্ট করা যাবে না, তবে ইহুদিবাদী ইসরায়েলকে সহজে ছেড়ে দেওয়া হবে না।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলকে সহজে ছেড়ে দেওয়া হবে না: ইরান

আপডেট সময় ০৯:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১