ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আলমগীরের একটি সিনেমার গল্পের শুটিংয়ে চম্পা

অাকাশ বিনোদন ডেস্ক:

‘একটি সিনেমার গল্প’র শুটিং চলছে এফডিসিতে। ৯ সেপ্টেম্বর শুভ মহরতের মধ্য দিয়ে এখানে শুরু হয়েছে শুটিং। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ও অভিনীত এ ছবিতে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চম্পা। শুটিংয়ে আলমগীর, ঋতুপর্ণা ও আরিফিন শুভ সঙ্গে তিনিও যুক্ত হলেন।

গুণী অভিনেত্রী চম্পা ত্রিশ বছর পর আলমগীরের নির্দেশনায় কাজ করছেন। চম্পা বলেন, ‘আমি বিগত কয়েকদিনও নতুন চলচ্চিত্রের শুটিং করেছি। কিন্তু আলমগীর ভাইয়ের চলচ্চিত্রে কাজ করতে এসে কেমন যেন একটা ঈদের মতো লাগছে।

তিনি আরো বলেন, তার নির্দেশনায় ত্রিশ বছরেরও বেশি সময় আগে আমি ‘নিষ্পাপ’ চলচ্চিত্রে প্রথম একক নায়িকা হিসেবে অভিনয় করেছিলাম। ‘একটি সিনেমার গল্প’ ছবিতে মিতালী চরিত্রে অভিনয় করছি আমি। অন্যদিকে এবারই প্রথম ঋতুপর্ণার সঙ্গে কাজ করছি। তবে আরিফিন শুভর সঙ্গে একটি ছবিতে কাজ করলেও সেটি মুক্তি পায়নি।

চলতি মাসের পুরোটা সময়ই ‘একটি সিনেমার গল্প’র শুটিং হবে বিএফডিসিতে। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর নিজেই। এ ছবিতে অভিনয়ও করছেন তিনি। আরো রয়েছেন সাদেক বাচ্চু ও সাবেরী আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আলমগীরের একটি সিনেমার গল্পের শুটিংয়ে চম্পা

আপডেট সময় ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭