ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বঙ্গবন্ধুর নামে তিনটি বিমা চালু

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তিনটি বিমা পলিসি চালু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা (আইডিআরএ)। পলিসি তিনটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিক্ষা বিমা, বঙ্গবন্ধু সুরক্ষা বিমা ও বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আইডিআরএ’র প্রধান কার্যালয়ে জাতীয় বিমা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থার চেয়ারম্যান মোশাররফ হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু সুরক্ষা বিমার পলিসি গ্রহণে এককালীন প্রিমিয়াম ১০০ টাকা দিয়ে দুই লাখ টাকার কভারেজ সুবিধা পাওয়া যাবে। বিমার মেয়াদ এক বছর হলেও পরবর্তীতে নবায়ন করা যাবে। ১৬ থেকে ৬৫ বছর বয়সী নাগরিক এ পলিসি গ্রহণ করতে পারবেন। তবে গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে বয়সসীমা ১৪ থেকে ৬৫ বছর পর্যন্ত।

বঙ্গবন্ধু শিক্ষা বিমা: বার্ষিক ৮৫ টাকা দিয়ে তিন থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এ পলিসি গ্রহণ করা যাবে। বাবা-মা বা একজন আইনগত অভিভাবক বিমাবৃত হবেন। অভিভাবকের বয়স ২৫ থেকে ৬৪ বছর হতে হবে। পলিসির মেয়াদ শিশুর বয়সের সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে শিশুর ১৮তম জন্মদিনে পলিসির মেয়াদ শেষ হবে। তিন বছর বয়সী শিশুর জন্য বিমা করলে মেয়াদ হবে ১৫ বছর। ১৭ বছর বয়সী শিশুর জন্য করলে হবে এক বছর। পলিসি মেয়াদের মধ্যে অভিভাবক বা বাবা-মা দুর্ঘটনায় পঙ্গু হলে পলিসির বাকি মেয়াদে বিমার আওতায় মাসে ৫০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

বঙ্গবন্ধু স্পোটর্সম্যান’স কম্প্রিজেনসিভ ইন্সুরেন্স: বার্ষিক ২৮৫ টাকা প্রিমিয়াম দিয়ে একজন খেলোয়াড় জীবনের সার্বিক ঝুঁকির নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। তিনটি ক্যাটাগরিতে এ পলিসি গ্রহণ করা যাবে। ক্যাটাগরি-১ এ দুর্ঘটনায় মৃত্যু, শারীরিক আঘাতজনিত মৃত্যু ঝুঁকির সুরক্ষায় পাবেন এক লাখ টাকা। ক্যাটাগরি-২ এ তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতার সুরক্ষা পাবেন ৫০ হাজার টাকা। ক্যাটাগরি-৩ এ ক্রীড়া সরঞ্জামের দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাবেন ১০ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

বঙ্গবন্ধুর নামে তিনটি বিমা চালু

আপডেট সময় ১০:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১