ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানবিরোধী চাপ প্রয়োগের নীতি ব্যর্থতার স্বীকার করলো আমেরিকা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এরপরও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি থেকে সরে আসার সুস্পষ্ট কোনো অবস্থান ঘোষণা করেনি আমেরিকার নতুন সরকার।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যে সমস্ত লক্ষ্যকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার একটিও অর্জন করা সম্ভব হয়নি।

প্রাইস বলেন, “আমি মনে করি-আপনি যখন সর্বোচ্চ চাপ সৃষ্টির দিকে নজর দেবেন তখন আপনাকে শুধুমাত্র একটি উপসংহারে আসতে হবে এবং সেটি হচ্ছে এ নীতি ব্যর্থ হয়েছে।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, “ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা হয়েছিল একটি ভালো চুক্তি সই করার লক্ষ্য নিয়ে, ইরান এবং তার মিত্রদের ভয় দেখানোর জন্য এবং আমেরিকার স্বার্থ ভালো অবস্থানে নেয়ার জন্য। কিন্তু এর একটিও অর্জন করা যায়নি বরং বিপরীতটাই সত্য। গত চার বছরে আমরা ভালো একটি চুক্তি করার কাছাকাছি যেতে পারিনি। এজন্য আমেরিকা এখন সুস্পষ্ট কূটনীতির পথ বেছে নিচ্ছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানবিরোধী চাপ প্রয়োগের নীতি ব্যর্থতার স্বীকার করলো আমেরিকা

আপডেট সময় ০৫:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১