ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল নিরীহ ৩ পথচারীর

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী দুই বাসের রেষারেষিতে এক বাসের ধাক্কায় তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজিব সরকার (২৮)। নিহত আবু বকর সিদ্দিক কাঁচপুর রায়েরচেক এলাকার ফজল করিমের ছেলে, ওহিদুল রংপুর জেলার কোতোয়ালি থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে এবং সজিব সরকার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুত্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিস সোনারগাঁয়ে কাঁচপুর ওভারব্রিজের উপরে প্রতিযোগিতা শুরু করে কার আগে কে যাবে। একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল।

এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক বাসের পেছন দিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনে থাকা রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকাবাসী দুই বাসকে আটক করেছেন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল নিরীহ ৩ পথচারীর

আপডেট সময় ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১