ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারাদেশে টিকাদান শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি

আকাশ জাতীয় ডেস্ক:  

কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার পর ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশজনের শরীরে করোনার এই প্রতিষেধক প্রয়োগ করা হবে। টিকা গ্রহণকারীদের পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য সচিব বলেন, ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেয়া হবে একজন নার্সকে। এছাড়া এদিন আরও ২৪ জনকে টিকা দেয়া হবে। ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশজনকে টিকা দিয়ে পর্যবেক্ষণ করে ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে।

সচিব বলেন, প্রথম দিনে টিকাপ্রাপ্তদের তালিকায় করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

আবদুল মান্নান বলেন, প্রথম দিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেয়া হবে। এদিন মোট ৪০০-৫০০ জনকে টিকা প্রয়োগ করা হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।

প্রসঙ্গত, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে আবিষ্কৃত করোনার টিকা উৎপাদিত হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। সেই টিকার লাখ ডোজ ইতিমধ্যে বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে ভারত। এছাড়া সিরামের সঙ্গে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার তিন কোটি ডোজ টিকা আনার চুক্তি করেছে। এই চুক্তির ৫০ লাখ ডোজ টিকা এক-দুই দিনের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটি এসব টিকা সরকারের কাছে হস্তান্তর করবে। এছাড়া বেসকারিভাবেও টিকা বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাদেশে টিকাদান শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৭:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১