ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই ম্যাচ নিষিদ্ধ মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বার্সেলোনা অধিনায়ককে এই শাস্তি দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন কমিটি (আরএফইএফ)।

রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কোপার ফাইনালের অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেসি। যা বার্সেলোনার খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম লাল কার্ড।

ম্যাচের তখন ১২০ মিনিট চলছে। বার্সা পিছিয়ে ৩-২ ব্যবধানে। সেই মুহূর্তে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠার সময় বিলবাওয়ের স্ট্রাইকার আসিয়ের ভিলালিব্রে বাধা দেন মেসিকে। মেজাজ হারিয়ে ফেলেন ৩৩ বছর বয়সী তারকা। আসিয়েরকে আঘাত করে বসেন তিনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে ম্যাচ রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে।

মাঠে আক্রমণাত্মক মনোভাবের জন্য শুরুতে ধারনা করা হয়েছিল, বড় ধরনের শাস্তি পেতে পারেন মেসি। ‘এলএমটেন’ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন, এমন গুঞ্জনও ওঠেছিল। তবে আরএফইএফ মেসির ২ ম্যাচ শাস্তি কার্যকর করেছে।

এর ফলে কোপা দেল রে’তে করনেয়া এবং লা লিগায় এলচে’র বিপক্ষে মেসিকে ছাড়ায় মাঠে নামবে কাতালান জায়ান্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

দুই ম্যাচ নিষিদ্ধ মেসি

আপডেট সময় ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১