ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে: রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়া বলেছে, গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে তা পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

ভিয়েনায় জাতিসংঘের দফতরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশা২৪’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন।

ভিয়েনায় বুধবার পরমাণু সমঝোতা বিষয়ক ১৭তম যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই অনলাইন বৈঠকে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে যা আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবারের বৈঠকটি রুদ্ধদ্বার ছিল জানিয়ে উলিয়ানোভ বলেন, এ বৈঠকে রাশিয়া, চীন, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইরান পরমাণু সমঝোতাকে আমেরিকার ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

রাশিয়ার এই কূটনীতিক বলেন, ইরান বহুবার বলে এসেছে, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এবং পরমাণু সমঝোতা থেকে তেহরান তার অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে না পারায় দেশটি এই সমঝোতার ধারাগুলোর বাস্তবায়ন স্থগিত রেখেছে।

তিনি বলেন, সব পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন আগের মতো শুরু করলে ইরানের পরমাণু সমঝোতা পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে: রাশিয়া

আপডেট সময় ০৪:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০