ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বছর পর ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিল তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দুই বছর পর ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। ২০১৮ সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানো এবং জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে ফেরত নেওয়া হয়। এরপর এই প্রথম অধিকৃত ভূখণ্ডে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ দিল আঙ্কারা।

তার নাম উফুক উলুতাস। ৪০ বছর বয়সী এই কূটনীতিক আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেরুজালেম শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গত সপ্তাহে কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-মনিটর জানিয়েছিল যে, উলুতাস কোনো পেশাদার কূটনীতিক নন তবে খুবই মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী।

সম্প্রতি আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। এ পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে আঙ্কারা ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা নিয়েছে।

টাইমস অব ইসরাইল রবিবার এক প্রতিবেদনে জানায়, তুরস্ক রাষ্ট্রদূত নিয়োগ করলেও ইসরায়েল তুরস্কে নতুন রাষ্ট্রদূত পাঠাবে কি না তা পরিষ্কার নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই বছর পর ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিল তুরস্ক

আপডেট সময় ১০:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০