ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

ফিলিস্তিনি মুখপাত্র সায়েব এরাকাত আর নেই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) মহাসচিব ও প্রধান শান্তি আলোচক সায়েব এরাকাত আর নেই। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার ৬৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

খবরে বলা হয়, জেরুজালেমের হাদাসসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই সন্তান, যমজ কন্যা ও আট নাতি-নাতনি রেখে গেছেন। অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় তিনি জড়িত ছিলেন।

১৯৯১ সালে ফিলিস্তিনিরা ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেয়। সেখানে ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা-কালো কাফিয়ায় তার শরীর আবৃত ছিল।

পরবর্তী পাঁচ দশকে পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে গেছেন।

তার মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

ফিলিস্তিনি মুখপাত্র সায়েব এরাকাত আর নেই

আপডেট সময় ০৪:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০